ইভ্যালি সিইও-চেয়ারম্যানের মুক্তির দাবিতে আদালতের সামনে মানববন্ধন

২১ সেপ্টেম্বর, ২০২১ ১১:৫৬  
অর্থ আত্মসাতের মামলায় তিন দিনের রিমান্ড শেষে ইভ্যালির সিইও রাসেল ও চেয়ারম্যান শামীমাকে মঙ্গলবার আদালতে উপস্থিত করা হবে। নির্ধারিত এই তথ্য অনুযায়ী, সকালেই ঢাকার মুখ্যমহানগর হাকিম আদালত প্রাঙ্গণে তাদের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়। বাংলাদেশ ই-কমার্স  মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ব্যানানে তাদের মুক্তি চেয়ে মানববন্ধন করেন ইভ্যালির অর্ধশতাধিক ক্রেতা ও বিক্রেতা। মানবন্ধনে অংশগ্রহণকারীদের দাবি, তাদেরকে মুক্তি দিলেই সব কিছুর সমাধান হয়ে যাবে। তাদেরকে আরেকটু সময় দিলে বকেয়া টাকা অথবা পণ্য ফেরত পাওয়ার পথ সহজ হবে। দেশের ই- কমার্সকে বাঁচতে ক্রেতা-বিক্রেতারাই যখন সময় দিতে চাইছেন তখন কেন তা দেয়া হচ্ছে না বলেও মানববন্ধন থেকে প্রশ্ন তোলা হয়। এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের ফ্ল্যাট থেকে অভিযান চালিয়ে ই-ভ্যালির দুই কর্ণধারকে আটক করে র‌্যাবের একটি দল। এর পরের দিন আদালতে তোলা হলে গুলশান থানায় অর্থ আত্মাসাৎ মামলায় রাসেল-শামীমাকে তিনদিনের রিমান্ডে পাঠান ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম।